গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: 2026-11-05

১. আমরা কোন তথ্য রাখি

অ্যাকাউন্ট খুললে তোমার ইমেইল ঠিকানা। প্রোফাইলে তুমি যা দাও: SSC ও HSC-র GPA, বিষয়ভিত্তিক নম্বর ও গ্রেড, ব্যাচ, ট্র্যাক আর পড়ার সময়।

অ্যাপ ব্যবহারের তথ্য: ভুলের খাতা, প্র্যাকটিস ও মক টেস্টের উত্তর ও ফল, প্রশ্নে তোমার পাঠানো রিপোর্ট, আর কোন নোটিফিকেশন পড়েছ।

"সমস্যা পেয়েছো?" থেকে কিছু জানালে: তোমার লেখা, কোন পেজে ছিলে (ঠিকানার শুধু মূল অংশ), স্ক্রিনের মাপ আর ব্রাউজারের নাম; লগইন না করা থাকলে তুমি চাইলে ফোন বা ইমেইল।

প্যাকেজ কিনলে: কোন প্যাকেজ, টাকার অঙ্ক, পেমেন্টের মাধ্যম, যে নম্বর বা অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছ আর লেনদেনের আইডি (Transaction ID), আর প্যাকেজের মেয়াদ। কার্ড বা পিন নম্বর আমরা কখনো চাই না, রাখিও না।

লগইন ছাড়া যোগ্যতা যাচাই করলে তোমার নম্বর আমাদের সার্ভারে যায় না; হিসাব তোমার ফোন বা কম্পিউটারেই হয়।

২. কেন রাখি

তোমাকে যোগ্যতার ফল, ভুলের খাতা আর প্র্যাকটিস দেখাতে, যেকোনো ডিভাইস থেকে একই তথ্য দেখাতে, আর অ্যাপ ঠিকমতো চলছে কিনা বুঝতে। আমরা তোমার তথ্য বিক্রি করি না এবং বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না।

২ক. এক অ্যাকাউন্ট, এক সময়ে একটা ডিভাইস

একটা অ্যাকাউন্ট একসাথে একটা ডিভাইসেই চলে। নতুন ডিভাইসে লগইন করলে আগের ডিভাইস থেকে নিজে থেকে লগআউট হয়ে যায়। এর জন্য আমরা শুধু তোমার লগইন সেশনের হিসাব দেখি, অবস্থান বা ডিভাইসের অন্য কোনো তথ্য রাখি না।

৩. ব্যবহারের হিসাব (analytics)

কতজন যোগ্যতা যাচাই করল, অ্যাকাউন্ট খুলল বা মক টেস্ট দিল, এমন সংখ্যা আমরা গুনি। এই হিসাবে তোমার নাম, ইমেইল, GPA বা নম্বর থাকে না। লগইন ছাড়া ব্যবহারকারীর ক্ষেত্রে ব্রাউজারে একটা এলোমেলো আইডি রাখা হয়, যা কোনো মানুষের সাথে যুক্ত নয়।

৪. AI সেবা

AI টিউটর চালু হলে, শুধু প্রশ্নের লেখা Google Gemini-তে পাঠানো হবে উত্তর তৈরির জন্য। তোমার প্রোফাইল (নাম, ইমেইল, GPA, নম্বর) কখনো পাঠানো হয় না। এই সেবা এখনো চালু নেই।

৫. তথ্য কোথায় থাকে, কে দেখতে পারে

তথ্য থাকে Supabase-এর ডেটাবেসে (সিঙ্গাপুর)। প্রতিটি শিক্ষার্থী শুধু নিজের তথ্য দেখতে পারে। Admission Copilot-এর অ্যাডমিন সাপোর্ট, পেমেন্ট যাচাই আর অপব্যবহার ঠেকানোর প্রয়োজনে তোমার নাম, ইমেইল আর কাজের হিসাব দেখতে পারেন; কে কখন দেখেছেন তা লেখা থাকে।

৬. অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা

“অ্যাকাউন্ট” পাতা থেকে নিজেই অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবে। তাতে তোমার প্রোফাইল, ভুলের খাতা, প্র্যাকটিসের ফল, পাঠানো রিপোর্ট আর সমস্যার রিপোর্ট, নোটিফিকেশনের হিসাব আর ব্যবহারের হিসাব সব সঙ্গে সঙ্গে মুছে যায়।

৭. যোগাযোগ

গোপনীয়তা নিয়ে প্রশ্ন বা কোনো প্রশ্ন সরানোর অনুরোধ (কপিরাইট সহ): contact.rubayethasan@gmail.com।

গোপনীয়তা নীতি · ব্যবহারের শর্ত

কোনো সমস্যা পেয়েছো?

সমস্যাটা জানাও

সাইটটা নতুন, তাই কিছু ভুল থাকতে পারে। কী হয়েছে লিখে পাঠাও, আমরা দ্রুত ঠিক করব।

কী ধরনের সমস্যা?

সাথে যাবে এই পেজের ঠিকানা আর তোমার স্ক্রিনের মাপ, যাতে সমস্যাটা খুঁজে পাই।