ব্যবহারের শর্ত
সর্বশেষ হালনাগাদ: 2026-11-05
১. অফিশিয়াল ওয়েবসাইটে সবসময় মিলিয়ে নাও
যোগ্যতার ফল, পরীক্ষার তারিখ ও শর্ত বিশ্ববিদ্যালয়ের সার্কুলার থেকে নেওয়া, কিন্তু সার্কুলার বদলাতে পারে আর আমাদের ভুলও হতে পারে। যেসব সার্কুলার এখনো যাচাই হয়নি, সেগুলোতে “যাচাই চলছে” লেখা থাকে।
আবেদন করার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও সার্কুলার দেখে নাও। Admission Copilot-এর ফলের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের দায় আমরা নিতে পারি না।
২. প্র্যাকটিসের প্রশ্ন
প্রশ্নগুলো আগের ভর্তি পরীক্ষা থেকে নেওয়া এবং AI দিয়ে যাচাই করা; মানুষের পুরো যাচাই চলছে। কোনো উত্তর ভুল মনে হলে “ভুল মনে হচ্ছে?” চেপে জানাও। প্রশ্নগুলো শুধু নিজের প্রস্তুতির জন্য; কপি করে অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
৩. তোমার অ্যাকাউন্ট
একজনের একটা অ্যাকাউন্ট। প্রোফাইলে সঠিক তথ্য দাও, নাহলে ফলও ভুল আসবে। অ্যাপের অপব্যবহার (যেমন স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন নামানো বা অন্যের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা) করলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
৪. সেবা ও পরিবর্তন
Admission Copilot এখন বেটা অবস্থায় আছে এবং বিনামূল্যে। মাঝে মাঝে সেবা বন্ধ থাকতে পারে বা ফিচার বদলাতে পারে। শর্ত বদলালে এই পাতার তারিখ বদলে দেওয়া হবে।
৫. যোগাযোগ ও কপিরাইট
কোনো প্রশ্নে তোমার কপিরাইট থাকলে বা অন্য কোনো অভিযোগ থাকলে লেখো: contact.rubayethasan@gmail.com। যাচাই করে প্রশ্নটি দ্রুত সরিয়ে নেওয়া হবে।